FSP কাস্টম স্টিল সোলার স্ট্রাকচার — ডিজাইন অনুযায়ী তৈরি
- প্রকল্পের মাপ ও ছাদ অনুযায়ী ডিজাইন ও ফ্যাব্রিকেশন
- HDG / GI / পেইন্টেড MS — পার্থক্য স্পষ্ট করে
- কাজের পরিধি কোটেশনে আলাদা করে লেখা
ডিজাইন অনুযায়ী কোটেশন নিন।
🛒 পণ্য কিনতে কল করুন: +880 1347‑409647
- পেমেন্ট: ব্যাংক ট্রান্সফার · ক্যাশ অন ডেলিভারি · কার্ড / মোবাইল ব্যাংকিং (SSLCommerz) · বিকাশ
- ডেলিভারি চার্জ (১টি): ঢাকার ভিতরে ৳100 · ঢাকার বাইরে ৳150 (ওজন ~1 কেজি · প্রথম ১ কেজির পর প্রতি কেজিতে ঢাকায় ৳১৫, বাইরে ৳২০ · ঢাকা অফিস থেকে নিজে নিলে ফ্রি)
- ফ্রি ডেলিভারি: ঢাকার ভিতরে ৳8,590 বা তার বেশি অর্ডারে
- ওয়ারেন্টি: প্রস্তুতকারকের শর্ত অনুযায়ী
- ফেরত/রিটার্ন: রিফান্ড ও রিটার্ন নীতি দেখুন
ইনস্টলেশনসহ সম্পূর্ণ সিস্টেম চান? প্রকৌশলীর মূল্যপ্রস্তাব নিন →
Description
🛒 এই পণ্য কিনতে বা দাম জানতে কল করুন: +880 1347‑409647
📞 প্রধান হটলাইন — বিক্রয় ও টেকনিক্যাল পরামর্শ: +880 1805‑208117WhatsApp
FSP কাস্টম স্টিল সোলার স্ট্রাকচার — Frostec Solar Powers-এর নিজস্ব ডিজাইন ও ফ্যাব্রিকেশনে তৈরি সোলার প্যানেল মাউন্টিং কাঠামো — কংক্রিটের ছাদ, টিনের ছাদ (স্টিল পার্লিন), শেড ও উঁচু প্ল্যাটফর্মের জন্য। প্রতিটি কাঠামো প্রকল্পের মাপ, প্যানেলের আকার, ছাদের ধরন ও বাতাসের অবস্থা অনুযায়ী আলাদাভাবে ডিজাইন করা হয় — তাই এখানে কোনো নির্দিষ্ট সেকশন বা দাম দেওয়া হয়নি।
- সাইট সার্ভে ও মাপ অনুযায়ী ডিজাইন
- প্রকল্পভিত্তিক drawing ও BOQ
- ফিনিশ: হট-ডিপ গ্যালভানাইজড বা পেইন্টেড — প্রকল্প অনুযায়ী
- কাজের পরিধি কোটেশনে আলাদা করে লেখা
ফিনিশের পার্থক্য — কোটেশনে কোনটি তা লেখা থাকবে
| ফিনিশ | বৈশিষ্ট্য |
|---|---|
| হট-ডিপ গ্যালভানাইজড (HDG) | তৈরি করা (কাটা, ছিদ্র, ঝালাই শেষ) কাঠামো গলিত দস্তায় ডুবিয়ে আবরণ — কাটা কিনারা ও ভেতরের অংশও ঢাকা পড়ে; বাইরের দীর্ঘমেয়াদি ব্যবহারে উপযুক্ত। আবরণের পুরুত্ব/মান সংশ্লিষ্ট মানদণ্ড ও গ্যালভানাইজারের সনদে যাচাই করা হয়। |
| GI (প্রি-গ্যালভানাইজড শিট/পাইপ) | কারখানায় আগে থেকেই পাতলা দস্তার আবরণযুক্ত উপাদান; কাটা, ছিদ্র ও ঝালাইয়ের জায়গায় আবরণ নষ্ট হয় — সেখানে আলাদা সুরক্ষা (জিঙ্ক-রিচ পেইন্ট) লাগে। “GI” মানেই হট-ডিপ গ্যালভানাইজড নয়। |
| পেইন্টেড MS (মাইল্ড স্টিল) | সাধারণ স্টিলে প্রাইমার ও রং — আবরণ নষ্ট হলে মরিচা ধরে; নিয়মিত রক্ষণাবেক্ষণ দরকার। |
কোটেশনে যা স্পষ্ট করে লেখা থাকবে
| উপকরণ | স্টিলের গ্রেড, সেকশনের মাপ ও পুরুত্ব, ফিনিশের ধরন — প্রকল্পের drawing ও BOQ অনুযায়ী |
|---|---|
| ফ্যাব্রিকেশন ও ফিনিশিং | শুধু উপকরণ, নাকি কাটা-ঝালাই-গ্যালভানাইজিং/রংসহ |
| ক্ল্যাম্প, ফাস্টেনার, অ্যাঙ্কর ও বন্ডিং | অন্তর্ভুক্ত কিনা এবং কোন ব্র্যান্ড/গ্রেড |
| পরিবহন | অন্তর্ভুক্ত কিনা |
| ফাউন্ডেশন/সিভিল কাজ | অন্তর্ভুক্ত কিনা (পেডেস্টাল, ছাদের ওয়াটারপ্রুফিং মেরামত ইত্যাদি) |
| স্থাপন (ইনস্টলেশন) | অন্তর্ভুক্ত কিনা |
| বিক্রয়ের একক | সম্পূর্ণ কাঠামো (প্রকল্প), প্রতি কিলোওয়াট বা প্রতি কেজি — কোটেশনে নির্দিষ্ট |
প্রশ্নোত্তর
দাম কীভাবে ঠিক হয়?
ছাদের মাপ, প্যানেলের সংখ্যা ও আকার, কাঠামোর উচ্চতা ও ঢাল, ফিনিশের ধরন এবং কাজের পরিধি দেখে। সাইট সার্ভে বা ছাদের ছবি-মাপ পাঠালে ডিজাইন অনুযায়ী কোটেশন দেওয়া হয়।
উঁচু (এলিভেটেড) কাঠামো কি করা যায়?
হ্যাঁ, ছাদের নিচে ব্যবহারযোগ্য জায়গা রাখতে উঁচু কাঠামো ডিজাইন করা যায়; উচ্চতা বাড়লে বাতাসের লোড ও ফাউন্ডেশনের প্রয়োজনীয়তা বাড়ে, যা ডিজাইনে হিসাব করা হয়।
Additional information
| ব্র্যান্ড | Frostec Solar Powers (FSP) |
|---|---|
| বিক্রয়ের একক | প্রকল্প / ডিজাইন অনুযায়ী |






Reviews
There are no reviews yet.